Thursday, June 25, 2026

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

Date:

Share post:

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে ‘ধূমকেতু’, তাতে একটা সাস্কেস পার্টি তো দরকার ছিলই। শনিবার সেই স্পেশাল স্ক্রিনিং ও সাফল্যের পার্টিতে স্বাভাবিকভাবে ছিল চাঁদের হাট। একদিকে ধূমকেতুর (Dhumketu) সাফল্যে যেভাবে দেশুর (DeSu) প্রশংসা সব বিশেষণ পার করেছে। তেমনই কৃতিত্বের নতুন পালক জুড়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। কৌশিকের মুকুটে নতুন পালন শনিবার জুড়লেন আরেক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রাঁধুনি হিসাবে যে কাজ কৌশিক করেছেন, তার বর্ণনা করতে গিয়ে একেবারে মাল্টি কুইসিন পদ তুলে ধরলেন সৃজিত।

শনিবার সাফল্যের পার্টিতে যোগ দিয়েছিলেন সৃজিতও। যেভাবে ধূমকেতুতে দেব নতুন অবতারে অবতীর্ণ হয়েছেন, তার প্রশংসা করে সৃজিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ধূমকেতুকে একেবারে সহজেই দেবের সর্বকালের বহুস্তরীয় ও সূক্ষ্ম অভিনয়ের কর্মদক্ষতা।

সেই সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসা করতে গিয়ে রীতিমত মাল্টিকুইসিন রান্না সেরে ফেলেন সৃজিত। তার কথায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) মধ্যে যে ফরাসী রাঁধুনি রয়েছেন তিনি তন্দুরির রান্নাটিকে মশালাদার মেলোড্রামা দিয়ে এত পরিপূর্ণ সহজভাবে রান্না করেছেন, যার উপর নিজের স্বভাবসিদ্ধ দাগ তিনি রেখেছেন বেগুনের স্প্রিঙ্কলের সঙ্গে সুকুমার রায়ের ছোঁয়া দিয়ে।

আরও পড়ুন: যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

সাম্প্রতিক সময়ে যেভাবে প্রযুক্তি ও এআই (AI) চলচ্চিত্র শিল্পকে প্রভাবিত করে চলেছে, সেখানে প্রায় দশ বছর আগে সমান মুনশিয়ানায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায় ধূমকেতু (Dhumketu) তৈরি করেছিলেন, কার্যত সেই বিষয়টিই তুলে ধরতে চাইলেন সৃজিত নিজের প্রশংসার মধ্যে দিয়ে। ঠিক যে মুনশিয়ানার কারণে হলে এসেই এই প্রবল ঝড় তুলতে সাফল্য পেয়েছে দেশুর শেষ ছবি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...