Thursday, May 14, 2026

ধোনির পছন্দের তালিকায় ছিলেন না মনোজ!

Date:

Share post:

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি মনোজ(Manoj Tiwary) তিওয়ারি। কেনো পাননি সুযোগ, এই প্রশ্নেই মনোজের(Manoj Tiwary) নিশানায় এবার ধোনি(MS Dhoni)। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের সাফ কথা, তিনি হয়ত ধোনির পছন্দের তালিকায় নেই, আর সেই কারণেই নাকি তিনি সুযোগ পাননি। ধোনির পছন্দের তালিকায় থাকা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন।

২০১১ সালে ওয়েস্টইন্ডিজ এর বিরুদ্ধে শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই দল থেকে বাদ পড়েছিলেন। এর পর ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের প্রধান কারিগর ছিলেন তিনি। তবে এমন পারফরম্যান্সের পরও দল থেকে বাদ পড়েছিলেন। মনোজের একটাই কথা, তিনি ধোনির পছন্দের তালিকায় ছিলেন না।

এক সংবাদ সংস্থায় মনোজ তিওয়ারি জানিয়েছেন, “আমি ভালো পারফরমেন্স করেছিলাম। সেঞ্চুরি করার পরও অবশ্য বাদ পড়েছিলাম। আমার মনে হয় হয়তো আমি ধোনির পছন্দের তালিকায় ছিলাম না। আগেও বলেছি, আবার এখনো বলছি যদি ধোনির সঙ্গে আমার দেখা হয় তখন জিজ্ঞাসা করব কেনো আমায় তিনি বাদ দিয়েছিলেন”।

আপাতত জাতীয় ক্রিকেটের থেকে দূরে রয়েছেন মনোজ। কিন্তু আক্ষেপটা যে এখনো কাটেনি টা বলাই যায়।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...