Friday, March 27, 2026

রবসনের ‘বং কানেকশন’, নেইমারের নিয়েও শোনালেন অজানা কথা

Date:

Share post:

ওপার বাংলার পর এবার এপার বাংলা। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহোর বং কানেকশন আরও শক্তিশালী হল। বসুন্ধরা কিংসের পর এবার গঙ্গাপারের ক্লাব মোহনবাগানে(Mohun bagan) খেলবেন রবসন(Robson Robinho)। বাংলাদেশে খেলায় বাংলা ভাষা অজানা নয়, বঙ্গ রসনার স্বাদও পেয়েছেন। কলকাতায় এসেই বাংলা শব্দ বলে মাতিয়ে দিলেন রবসন।

বাংলা ভাষা যেমন অজানা নয়, তেমনই কলকাতায় এসেই মিষ্টির খোঁজ শুরু রবসনের। মোহনবাগানের নয়া বিদেশি বলেন, বাংলাদেশে খেলায় আমি কিছু বাংলা জানি। চলো চলো, ভালো। আমি স্পাইসি খাবার খাই না। বিরিয়ানি খেতে ভালো লাগে, তবে সেটা স্পাইসি নয়। মিষ্টি খেতে ভালো লাগে। যুবভারতী খেলাটা দারুন। ভক্তদের সামনে খেলাটা , ওটা দায়িত্ব বাড়াই

এর আগে নেইমারের(Neyma JR) বিরুদ্ধে খেলেছেন। মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে নেইমার কেমন মানুষ? সেটা অকপটে জানালেন রবসন। তাঁর কথায়, নেইবার খুব প্লেয়ার। ওর বিরুদ্ধে খেলা দারুন বিষয়। খেলা শেষে ওর সঙ্গে কথা বলেছি। ও মানুষ হিসেবে খুব ভালো। আমি ভাবিনি ওর বিরুদ্ধে খেলব ।এবার আমার লক্ষ্য এই ক্লাবকে সাফল্য এনে দেওয়া।মেসি ও রোনাল্ড উভয়ের খুব ভালো। আমি রোনাল্ডোকে ফলো করি।

বিশ্বকাপে দীর্ঘদিন ধরে সাফল্য নেই ব্রাজিলের। নিজের দেশের ফুটবল নিয়ে রবসন বলেন, আমাদের দেশে ভালো ফুটবলার আছে কিন্তু জাতীয় দলের জন্য অনুশীলন করার সময় পায় না। আশা করি পেরের বিশ্বকাপে ভালো খেলবে , নেইমারকে এখনও কেন খেলান হচ্ছে না সেটা কোচ বলতে পারবেন। এটা ভালো দেশের বাইরে কাউকে কোচ( আনসেলোত্তি) করা হয়েছে। ওনার কোচিংয়ে ভালো হবে।

আরও পড়ুন- আইএসএল নিয়ে জট কাটছে, অচলাবস্থা মেটাতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট 

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...