Sunday, June 14, 2026

জিএসটিতে বাংলার রেকর্ড! উৎসবের আগে বাজারে চাঙ্গা কেনাকাটা 

Date:

Share post:

উৎসবের আবহে রাজ্যের বাজারে বেড়েছে কেনাকাটা। তার সরাসরি প্রভাব পড়েছে জিএসটি আদায়ে। অগাষ্ট মাসে পশ্চিমবঙ্গের জিএসটি সংগ্রহ ছুঁয়েছে ৫,৪৭৩ কোটি টাকা—যা গত বছরের একই সময়ের (৫,০৭৭ কোটি টাকা) তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বৃদ্ধির নিরিখে বাংলার এই সাফল্য উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো বড় রাজ্যকেও ছাপিয়ে গিয়েছে।অর্থনীতিবিদদের মতে, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের ফলে মানুষের হাতে নগদের প্রবাহ বেড়েছে। তার ফলেই বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থার দেওয়া ছাড় এবং দুর্গাপুজোর আগাম কেনাকাটা—সব মিলিয়ে আগস্টে বিক্রির গ্রাফ চড়েছে চোখে পড়ার মতো।টিভি, ফ্রিজ, জামাকাপড় থেকে শুরু করে নানা ভোগ্যপণ্যের বাড়তি বিক্রির জেরে রাজ্যের জিএসটি আদায়ও ছুঁয়েছে নতুন উচ্চতা। বিশেষজ্ঞদের মতে, এ ধারা বজায় থাকলে আসন্ন পুজোর মরশুমে রাজ্যের রাজস্ব আরও বাড়তে পারে।

আরও পড়ুন – বন্যা বিধ্বস্ত পঞ্জাব: ত্রাণ নিয়ে পাশে সোনু-রণদীপ, প্রার্থনা শাহরুখের

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...