Friday, April 24, 2026

শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: NIRF তালিকায় প্রথম দশে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের দেশের মধ্যে সেরার তালিকায় বাংলা। দ্য ন্যাশানাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) তালিকায় রাজ্যে দুটি বিশ্ববিদ্যালয়। নবম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্টেট ইউনিভার্সিটির নিরিখে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur Univercity) দেশের মধ্যে এক নম্বরে আছে। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে যাদবপুরের এই সাফল্য কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ্যে আনেন। দ্য ন্যাশানাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) এই তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এনআইআরএফ-এর এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়। সেখানে থাকে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজ, সাধারণ ডিগ্রি কলেজ। সব কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৈরি হয় একটি সামগ্রিক তালিকা। বিভিন্ন ক্ষেত্র বিচার করে এই তালিকার শীর্ষে স্থানাধিকারীরা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

চলতি বছরে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ৯ নম্বরে। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৯ তম স্থানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান আগে ছিল ১৮ নম্বরে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের নিরিখে ৯ নম্বরে থাকলেও, স্টেট ইউনিভার্সিটির নিরিখে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে এক নম্বরে আছে। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাদবপুরের এই সাফল্য কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

মমতা লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে বাংলার শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক আজ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির র‌্যাঙ্কিং ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২৫’ (এনআইআরএফ) ঘোষণা করেছে। এই বছর, ‘রাজ্য বিশ্ববিদ্যালয়’ বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে, এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অধিকার করেছে। একমাত্র যাদবপুর রাজ্যের মধ্যে তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমাদের গর্বিত করার জন্য আমার তরফ থেকে অভিনন্দন!“

এক নজরে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
২. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
৩. মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল
৪. দিল্লি বিশ্ববিদ্যালয়
৫. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি
৬. বেনারস হিন্দু ইউনিভার্সিটা, বারাণসী
৭. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি
৮. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটুর
৯. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
১০. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...