Sunday, June 14, 2026

ফের মুম্বইয়ে হামলার হুমকি: ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি RDX নিয়ে বাণিজ্য শহরে!

Date:

Share post:

ফের মুম্বইয়ে হামলার হুমকি। ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি RDX বিস্ফোরক নিয়ে বাণিজ্য শহরে ঢুকে পড়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর কল-এ হুমকিবার্তার পরেই তৎপর হয়েছে মুম্বই (Mumbai) নগর প্রশাসন। সন্দেহজনক এলাকাগুলিতে তল্লাশি করা হচ্ছে। সতর্কতা জারি করা হয়েছে রেল স্টেশনগুলি ও আন্তর্জাতিক বিমানবন্দরে।

মুম্বই পুলিশ ((Mumbai Police) জানিয়েছে, হুমকিবার্তায় ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। ৩৪ গাড়িও ব্যবহার করা হয়েছে বলে দাবি পুলিশের। ২৬/১১-র মুম্বই বিস্ফোরণেরই ধাঁচেই একের পর এক বিস্ফোরণে বাণিজ্যনগরী উড়িয়ে দেওয়া হবে। লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে হুমকি এসেছে।

পুলিশ জানিয়েছে, অনন্ত চতুর্দশীর দিন হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। ৩৪টি গাড়িতে ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে এসেছে বলে হুমকি দেওয়া হয়েছে। যা এক কোটির বেশি মানুষকে নিমেষে খতম করতে পারে। তার পর থেকেই শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করা হয়েছে।

 

Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...