Wednesday, May 13, 2026

গোটা দেশে SIR-এর প্রস্তুতি, সেপ্টেম্বরের শুরুতেই প্রথম বৈঠক কমিশনের

Date:

Share post:

এসআইআর যে গোটা দেশে লাগু করবে নির্বাচন কমিশন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার শুরু হল তার বাস্তবায়ন। সেই লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর রাজধানীতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনের ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে ভোটার তালিকা প্রস্তুতির কাজে যুক্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওদেরও উপস্থিত থাকতে হবে।

নির্বাচন কমিশনের (ECI) বৈঠকে ওই দিন সকাল ১০টা থেকে শুরু হবে কনফারেন্স। তিনটি সেশনে বিভক্ত থাকবে আলোচনাপর্ব। প্রথমে বিহারের এসআইআর (SIR) সম্পূর্ণ হওয়া নিয়ে আলোচনা। এরপর বাকি রাজ্যগুলির এসআইআর প্রস্তুতির অগ্রগতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকরা রিপোর্ট দেবেন। তার পরে প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকবে। বক্তব্য রাখবেন নির্বাচন কমিশনার বিবেক জোশি। সর্বশেষ মন্তব্য করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

আরও পড়ুন: ২১০ ভ্রাম্যমাণ হাসপাতাল: স্বাস্থ্য পরিষেবা থেকে কর্মসংস্থানে রাজ্যের ১০০ কোটির প্রকল্প

প্রত্যেক রাজ্যের সিইওদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা সর্বাধিক পাঁচ মিনিটের একটি প্রেজেন্টেশন তৈরি করবেন। সেই প্রেজেন্টেশনে ভোটার তালিকা এবং এসআইআর সংক্রান্ত অন্তত দশটি বিষয়ে রিপোর্ট দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকা সকলের জন্য বাধ্যতামূলক।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...