Tuesday, March 3, 2026

অনির্বাণের ‘গানের গুঁতো’য় দোষ দেখছেন না সৌমিত্র-সিধু-সুমন

Date:

Share post:

মার্কেটিংটা ভালোই জানেন অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তাঁর মঞ্চে গাওয়া ‘হুলি গান ইজিম’-এর গান (Song) “বলো বলো সবে” নিয়ে তোলপাড় স্যোশাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। কারণ গানের কথা ও উপস্থাপনা। ভালো-মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সঙ্গীতশিল্পী থেকে রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক সবাই। এমনিই তিনজনের সঙ্গে কথা বলেছে ‘বিশ্ববাংলা সংবাদ’। তাঁরা সবাই বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। ভূমির সৌমিত্রর কথায়, এটা লোকগান গম্ভীরা ঘরনার। আবার ক্যাকটাস-এর সিধুর কথায় এটা আরেক লোকগানের আঙ্গিক খেউড়-এর রূপ। সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কথায়, এটা পাশ্চাত্যের ব়্যাপ ধরনের গান। সব মিলিয়ে প্রতিক্রিয়া সদর্থক।

বাংলা লোকগানের দল হিসেবে জনপ্রিয় ভূমি। তার লিড সিঙ্গার সৌমিত্র রায়ের কথায়, অনির্বাণের গানটি তিনি শুনেছেন। এতে তিনি দোষের কিছু দেখছেন না। কারণ, এটা বাংলার বাঁকুড়া অঞ্চলের লোকগান গম্ভীরার আদলে গাওয়া। ছোটবেলায় এই ধরনের গান তিনি অনেক শুনেছেন। এই গানে কোনও দোষ নেই।

সেদিন যে মঞ্চে এই গান (Song) গেয়েছিল ‘হুলি গান ইজিম’। সেই মঞ্চে অনুষ্ঠান করেন ক্যাকটাসও। ক্যাকটাসের সিধু অর্থাৎ সিদ্ধার্থশঙ্কর রায়ের মতে, বাংলা কবিগানে খেউড় বলে যে পর্যায় থাকে, সেটার মতোই অনির্বাণের এই গান। এটি নিয়ে খুবই উত্তেজনা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেটার পরিণতি যেন বাদামকাকুর গানের মতো না হয়- সতর্ক করেছেন সিধু। তবে, এটাতে রাজনীতি না খুঁজে নিছক মজার ছলে নেওয়ার কথা বলেন তিনি।

সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কথায়, অনির্বাণের গান তাঁর চমৎকার লেগেছে। এই গানে তিনি পাশ্চাত্যের ছাপ দেখেছেন। তাঁর কথায়, অনির্বাণ, দেবরাজ, শুভদীপ গুহরা একটা চমৎকার ব়্যাপ সঙ্গীত করেছেন। এই যে ব্যঙ্গ করা এটা নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তিনি একমত। এটাকে টিপ্পনি হিসেবেই দেখা উচিৎ। পুরতানি বাংলা গানেও এই ধরনের ব্যঙ্গ দেখা যায়। অনির্বাণ একটি অসাধারণ ব্যঙ্গধর্মী ব়্যাপ গেয়েছেন, তাতে যদি কুণাল ঘোষ বা শতরূপ ঘোষের (এঁদের দুজনের কথাই গানে আছে) রাগ না হয় তাহলে বাকিদের রাগের কারণ কী! পাল্টা খোঁচা সুমনের।

spot_img

Related articles

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...

শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস-গৌর পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নবদ্বীপ এখন ‘হেরিটেজ টাউন’ 

আজ দোল। রঙের উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য...

সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরানি ড্রোন! ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াধের মার্কিন দূতাবাসে (US embassy in Riyadh) ইরানের ড্রোন হামলা, ভাইরাল জ্বলন্ত দূতাবাসের ছবি - ভিডিও (সত্যতা যাচাই...

আজ দোলপূর্ণিমা, বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে তৈরি আট থেকে আশি 

সাদাকালো কঠিন জীবনের সব অবসাদ দূরে সরিয়ে আজ মনকে রঙিন করে তোলার পালা। ফাগুনি পূর্ণিমায় আজ রঙের উৎসব।...