Monday, June 8, 2026

প্রতারণার অভিযোগ! শিল্পা-রাজের বিরুদ্ধে লুকআউট নোটিস

Date:

Share post:

অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। ৬০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই প্রতারণায় শিল্পা এবং রাজের দিন কয়েক আগে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ও জড়িত ছিল।

শুক্রবার মুক্তি পেয়েছে রাজের ছবি ‘মেহর’। এর মাধ্যমেই পাঞ্জাবী সিনে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন রাজ। সেই ছবি মুক্তির দিনই রাজ ও শিল্পার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল।

গত আগস্ট মাসে রাজের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি। পরে সেটি মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়। দীপকের কাছ থেকে ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা নেন শিল্পা ও রাজ। অভিযোগ, ব্যবসায় বিনিয়োগ না করে ওই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তাঁরা। পরে ওই টাকা শোধও করেননি দম্পতি।

আরও পড়ুন –

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...