Monday, April 20, 2026

ভুয়ো খবর রটিয়ে ধরা পড়া অরিন্দম, পুলিশি পাহারায় বসলেন এসএসসি পরীক্ষায় 

Date:

Share post:

ভুয়ো খবর রটিয়ে রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন অরিন্দম পাল। শেষমেশ ধরা পড়ে তিন দিনের পুলিশ হেফাজতে তিনি। তবে রবিবারও পুলিশি পাহারায় বসতে দেখা গেল তাঁকে এসএসসি পরীক্ষায়।

অভিযোগ, ১৪ লক্ষ টাকার বিনিময়ে এসএসসি প্রশ্নপত্র ও উত্তরপত্র মিলবে—এই গুজব ছড়িয়েছিলেন অরিন্দম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রাজ্যকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তদন্তে প্রকাশ, মুর্শিদাবাদ বা অন্য কোথাও থেকে কোনও ফোন পাননি তিনি। সম্পূর্ণ ভুয়ো গল্প বানিয়েছিলেন।

শনিবার ঘাটাল মহকুমা আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠায়। এর মধ্যেই রবিবার ঘাটালের রথীপুর বাণী বিদ্যাপীঠে পরীক্ষা দেন তিনি। পরীক্ষার পর ফের জেলে ফিরে যান অরিন্দম। তদন্তে আরও জানা গিয়েছে, বিজেপির সক্রিয় কর্মী অরিন্দম বিরোধী দলনেতা ঘনিষ্ঠ বলেও অভিযোগ। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন – প্রয়াত ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু! শোকপ্রকাশ শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু

আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন...

আজ বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল সুপ্রিমোর

এবারের বিধানসভা নির্বাচনে ২৩ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল...

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের...

দিনভর তিন জনসভা অভিষেকের

চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে।...