Monday, June 8, 2026

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সীতাপুরে রাতভর নজরদারি বিজ্ঞানীদের

Date:

Share post:

আকাশজুড়ে বিরল দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে রাতভর তৎপর বিজ্ঞানীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুরে অবস্থিত আয়োনোসফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরি-তে বসানো হয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় ২৪ ইঞ্চি টেলিস্কোপ। সেখান থেকেই চলছে নজরদারি।

কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর শাখা এই কেন্দ্রেই অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, দেবাশীষ ভৌমিক, কুলদীপ বেলোয়াল, মহিত বিস্ট এবং সুব্রত গুড়াই রাতভর চোখ রাখেন চাঁদের দিকে। প্রতিটি মুহূর্তের ছবি সরাসরি আপলোড হচ্ছে কম্পিউটারে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর অধ্যাপক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এক বিরল মহাজাগতিক ঘটনা। ২০১৮ সালের ৩১ জানুয়ারির পর আবারও ঘটল। সূর্যের আলো পৃথিবীতে পড়ে, আর পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় চাঁদ। আমি চাই, এই বিরল দৃশ্যটা সবাই উপভোগ করুন।’’ গ্রহণ দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিরল দৃশ্যের সাক্ষী থেকে উচ্ছ্বসিত তাঁরা।

আরও পড়ুন – সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিনে ছোটদের পুজো-উপহার ভাষানগরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...