Wednesday, May 13, 2026

কালীঘাটে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু! আসছে বিক্রমের ‘বাবা’, কিরণের সঙ্গে পর্দায় পার্থ ভৌমিক

Date:

Share post:

কালীঘাটে মায়ের চরণে প্রণাম করেই শুরু হল নতুন ছবির শ্যুটিং যাত্রা। সোমবার সকালে লাল রঙে সেজে উঠলেন কলাকুশলীরা। মাতৃমন্দির প্রাঙ্গণেই ঘোষণা হল— আসছে বাবা।

প্রথমবার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে আছেন কিরণ, অশ্লেষা ও এক ঝাঁক অভিজ্ঞ শিল্পী। ছবির কাহিনি এক দেড় বছরের শিশু কন্যা ও তার বাবাকে ঘিরে। সন্তানের প্রাণ বাঁচাতে এক সাধারণ মানুষ কীভাবে হয়ে ওঠেন ‘সুপার হিউম্যান’, সেই লড়াইয়ের গল্প বলবে সিনেমাটি।

এদিন লাল শাড়িতে কিরণ, আর লাল পাঞ্জাবিতে বিক্রম নজর কেড়ে নেন সকলের। পরিচালক জিৎ চক্রবর্তী ও দেবরাজ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন মহরতে। শিশু চরিত্রে থাকছেন অশ্লেষা। বিক্রম থাকবেন গৌরব, কিরণ রাই চরিত্রে। বিশেষ ভূমিকায় আছেন মমতাশঙ্কর। বড় চমক— রাজনীতিবিদ পার্থ ভৌমিকও এই ছবিতে অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।ছবিতে আরও থাকছেন অপরাজিতা আঢ্য (সাবিত্রী চরিত্রে), বিশ্বনাথ বসু, অরিত্র গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, দেবরাজ ভট্টাচার্য-সহ অনেকে। শিল্পীরা কালীঘাটের সেই মহরত পুজোর ছবি ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনুরাগীদের উচ্ছ্বাসই স্পষ্ট করে দিচ্ছে— বাবা নিয়ে প্রত্যাশা ইতিমধ্যেই বেশ উঁচুতে।

আরও পড়ুন- বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...