Sunday, March 1, 2026

ভাগ্য সঙ্গ দিল না, এশিয়ান কাপে খেলার সুযোগ অধরা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের

Date:

Share post:

ভাগ্য সঙ্গ দিল  না ভারতের অনূর্ধ্ব ২৩ দলকে ( U23 India team)। ভালো খেলেও এশিয়ান কাপে ( Asian Cup) মূল পর্বে খেলার সুযোগ পেল না ভারতের যুবরা।  ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচেটা জিততে হত। ৬-০ গোলে জিতেও সেটা কার্যকর করা গেল না।

ভারতের অনেক অঙ্ক ছিল মূল পর্বে যাওয়ার জন্য। প্রথমত থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারতের কাছে সুযোগ ছিল। ৯১ মিনিট পর্যন্ত ১-১ ড্র চলছিল ম্যাচটা! কিন্তু ৯২ মিনিটে থাইল্যান্ড গোল দিয়ে মূলপর্বে চলে গেল! উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারতের মূলপর্বে যাওয়ার সুযোগ ছিল! শেষ মুহূর্তে উজবেকিস্তান গোল করে জিতে মূলপর্বে চলে গেল। ফলে ভারতের আর কোনও সুযোগ রইল না মূল পর্বে যাওার।

মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারিয়ে দেয় ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।  নওশাদ মুসার ছেলেরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকে সাহিল হরিজনরা লাগাতার আক্রমণ করতে থাকেন যাতে গোল সংখ্যা আরও বাড়ানো যায়।

প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরওয়ার্ডরা একের পর এক আক্রমণ করলেন,  কিন্তু যত বড় জয় প্রত্যাশা করা হচ্ছিল, তত বড় জয় এল না। এক এক করে ৬ বার ব্রুনেই রক্ষণ ভেদ হল। তাতেও আশা পূরণ হল না সমর্থকদের।

আরও পড়ুন: পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

এর আগে  অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। এবার সুবর্ণ সুযোগ ছিল। মঙ্গলবার ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তে পারতেন নৌশাদ মুসার ছেলেরা। এই ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল ১০ এবং ১৩। তবে এই টুর্নামেন্টে ভারতের যুব দল যা খেলেছে তাতে তাদের নিয়ে আশা করাই যায়।

spot_img

Related articles

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...