Monday, May 4, 2026

ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের মামলা খারিজ হাইকোর্টে, মুখে কুলুপ ডিরেক্টরস গিল্ডের

Date:

Share post:

টালিগঞ্জের লাইট ক্যামেরা-অ্যাকশনের-বিনোদন জগতে হস্তক্ষেপ করতে চাইলো না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাই ফেডারেশনের (FCTWEI ) বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ডের মামলা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। তিনি স্পষ্ট জানালেন, এই সমস্যার সমাধান হাইকোর্টে হওয়া সম্ভব নয়। প্রয়োজনে দুপক্ষ সুপ্রিম আদালতে (SC) যেতে পারে।

ফেডারেশন বনাম ১৩ জন পরিচালকের মামলার কোনও সমাধান সূত্র বেরোলো না হাইকোর্টে। বুধবার মামলা খারিজ করে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এই সমস্যার সমাধান এখানে সম্ভব নয়। এর আগে ফেডারেশনের বিরুদ্ধে দুটি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। তাঁরা এই নিয়ে ১৭ নভেম্বর হলফনামা দেবে। রাজ্যের তরফ থেকে ২৭ জনের নাম নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে বিচারপতি প্রত্যেক পক্ষ থেকে একজন করে প্রতিনিধি দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনো কিছু মামলা ফের আদালতে ওঠায় ফেডারেশন-পরিচালকদের মামলার শুনানি পিছিয়ে যায়। বুধবার মামলা এজলাসে উঠতেই দেখা যায় দু’পক্ষই ২০ জন করে সদস্যের যে তালিকা দিয়েছেন সেখানে হয় অভিনেতা নয়তো পরিচালকদের নাম রয়েছে। প্রযোজক-টেকনিশিয়ান-সহ ছবির সঙ্গে যুক্ত বাকি বিভাগের কোনও প্রতিনিধি নেই। এরপর বিরক্ত প্রকাশ করে এ মামলা খারিজ করে দেওয়ার কথা বলেন বিচারপতি সিনহা। আদালতের রায়ের পর থেকে এখনও মামলাকারীদের তরফে কোন বক্তব্য মেলেনি।

 

Related articles

বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর

বাংলার নির্বাচনের ফলাফল দেখেই উচ্ছ্বাস দিল্লির (Delhi) বিজেপি শিবিরে। যে বিরোধী দল গোটা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলির বিজেপির...

সরকারি ফাইলের সুরক্ষায় কড়া নির্দেশ মুখ্যসচিবের

ভোটের ফলাফল (Election Result 2026) স্পষ্ট হওয়ার পরই প্রশাসনিক স্তরে সতর্কতা জোরদার করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি...

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
37 জয়ী
বিজেপি
90 জয়ী
কংগ্রেস
1 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
2 জয়ী