Sunday, March 1, 2026

অভিনেত্রীর সঙ্গে প্রেম! মাঠের বাইরে চর্চায় পৃথ্বি

Date:

Share post:

উল্কার গতিতে ভারতীয় ক্রিকেটে উদয় হয়েছিল পৃথ্বি শ-র(Prithvi Shaw)।  কিন্তু ভারতীয় ক্রিকেট দলে সুযোগ করতে পারেননি।  তবে মাঠের বাইরে সমানভাবে চর্চায় আছেন পৃথ্বি। অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সঙ্গে প্রেম করছেন পৃথ্বী?

একটা সময় তাঁকে বলা হতো ভারতীয় ক্রিকেটার ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের পর মুম্বই থেকে ফের এক বিরল প্রতিভাবান ব্যাটার উঠে আসছেন বলেও একমত ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

সাম্প্রতিক সময়ে পৃথ্বী শ খেলার থেকেও মাঠের বাইরে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়, সম্প্রতি অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সঙ্গে পৃথ্বী শ-র  নাম জড়িয়েছে। তবে জল্পনার মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তাদের একসঙ্গে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে।

গণেশ পূজোয় দুজনে একইসঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে সিদ্ধিদাতা গণেশ মূর্তির  পাশে জোর হাতে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন আকৃতি এবং পৃথ্বি।  এই ছবি প্রকাশ্যে আসার পরই ও জল্পনা শুরু হয়েছে তারা হয়তো দুজনে প্রেম করছেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় আকৃতি। ইনস্টাগ্রামে তাঁর ৩০ লক্ষ্যের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। তিনি সবসময়ই স্টাইলিশ ছবি এবং নিত্য নতুন ভিডিও পোস্ট করেন।

:

সাম্প্রতিক সময়ে পৃথ্বি কোনও ভাবেই খেলার মাধ্যমে নজর কাড়তে পারেননি। মুম্বই ছেড়ে মহারাষ্ট্র দলে যোগ দিয়েছেন এমনকি শেষ বুচি বাবু টুর্নামেন্টে তিনটি ইনিংসে মাত্র ১৭৮ রান করেছেন। তবে ফের একবার ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে প্রস্তুত পৃথ্বি।

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...