Friday, May 22, 2026

রোদ-বৃষ্টির টানাপোড়েনে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ, উত্তরে বৃষ্টির ব্যাটিং 

Date:

Share post:

শনির সকালের রোদেলা আকাশ বেলা বাড়তেই বৃষ্টি ভেজা আবহাওয়ায় বদলে গেছে। যদিও তাতে দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে মৌসুমী বায়ু বাংলা থেকে দূরে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) বিরক্তির কারণ হবে উইকেন্ডে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে সেই সম্ভাবনা বেশি। বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও। তাই পুজো আমেজে শপিং করতে গেলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শনির সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। উত্তরের সম্পূর্ণ ভিন্ন ছবি। সকাল থেকেই উপরের পাঁচ জেলায় তুমুল বৃষ্টির খবর মিলেছে। রবিতেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...