Monday, May 4, 2026

তারকেশ্বরে পুড়ে ছাই একাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

রবিবার সকালে পর পর সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠলো তারকেশ্বরের (Trakeshwar) চাঁপাডাঙা বাসস্ট্যান্ড। ঘটনাটি ঘটে সকাল আটটা নাগাদ। জানা গেছে, চাঁপাডাঙা বাসস্ট্যান্ডের (Chamadanga Bus stand) কাছে এক চপের দোকানে ৩ টি সিলিন্ডার একের পর এক ফাটতে শুরু করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। রেস্তরাঁ, ফুলের দোকান-সহ পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৬ টি দোকান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

তবে পুজোর মুখে এইরকম ক্ষতির ফলে মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ ওই দোকানগুলোতে যথাযথ অগ্নি নির্বাপণ যন্ত্র ছিল না। যদিও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আশা করছেন, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে দ্রুত তাদের ক্ষতিপূরণ দেয় এবং নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করার জন্য। যাতে ভবিষ্যতে এইধরনের বড় ক্ষতি এড়ানো যায়। আরও পড়ুনঃ উত্তরে অতিভারী বৃষ্টি, বিক্ষিপ্ত বর্ষণেও অস্বস্তি রবিবাসরীয় দক্ষিণবঙ্গে 

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে