Sunday, March 1, 2026

মোদির সফরের পরই অশান্তি মনিপুরে! রাজ্যবাসীর কী লাভ, প্রশ্ন সাংসদের

Date:

Share post:

তিন বছর পর রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। দুবছর অশান্তির সময় নীরব প্রধানমন্ত্রী অবশেষে মনিপুর যাওয়ার সময় পেয়েছেন। তাঁকে স্বাগত জানিয়েছে মনিপুর (Manipur)। কিন্তু আদতে তাতে কী কোন লাভ হয়েছে মনিপুরের বাসিন্দাদের। আদৌ মনিপুরের জাতিসংঘর্ষ নিয়ে কোন আশার কথা শোনাতে পারেননি প্রধানমন্ত্রী (Prime Minister) নিজের মনিপুর সফরে। উপরন্তু মোদি (Narendra Modi) ঘুরে যাওয়ার পরই ফের অশান্তি ছড়ালো মনিপুরের চূড়াচাঁদপুরে। সেখানেই কংগ্রেস সাংসদের প্রশ্ন, এত খরচ করে প্রধানমন্ত্রীর ঘুরতে আসার কী অর্থ?

জাতিসংঘর্ষে দুবছর ধরে জ্বলন্ত মনিপুরে নিয়মমাফিক সফর সারলেন প্রধানমন্ত্রী। যে ধরনের উন্নয়নের ঘোষণা তিনি করেছেন তাতে কোনওভাবেই মনিপুরের বাসিন্দাদের জীবনযাত্রার ভারসাম্য রক্ষা করে উন্নয়নের বার্তা নেই। কংগ্রেস সাংসদ বিমল আকোইজমের প্রশ্ন, যে উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে পাহাড় থেকে কুকি সম্প্রদায়ের মানুষ সমতলে এসে পরিষেবা পাবেন না। আবার সমতলের মানুষ বাণিজ্য বা অন্য প্রয়োজনে পাহাড়ে যেতে পারবে না। তবে প্রধানমন্ত্রীর এই সফরের কী অর্থ।

শনিবার প্রধানমন্ত্রীর মনিপুর সফরের অঙ্গ ছিল চুড়াচাঁদপুর (Churachandpur) এবং রাজধানী ইম্ফল। চুড়াচাঁদপুরে সভা চলাকালীন স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছিলেন, এত দেরিতে কেন প্রধানমন্ত্রী তাদের রাজ্যে? শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? সেখানেই প্রধানমন্ত্রীর স্বাগত জানানো ব্যানার ছিঁড়েছিল স্থানীয় কিছু কুকি যুবক। প্রধানমন্ত্রীর মন রাখতে সেই যুবকদের গ্রেফতার করে মনিপুর প্রশাসন।

আরও পড়ুন: মৌসুমী বায়ুর বিদায়ের পরও ভারী বৃষ্টির সতর্কতা! সকাল থেকেই ভিজল বাংলা

এই ঘটনার জেরেই প্রধানমন্ত্রী মনিপুর ছেড়ে বেরোতেই উত্তপ্ত হয়ে পড়ে চূড়াচাঁদপুর। কুকি যুবকের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, পাথরবাজি শুরু হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে। চুড়াচাঁদপুর (Churachandpur) থানা ঘেরাও করে কয়েকশো কুকি (Kuki) যুবক বিক্ষোভ দেখায়। চাপে পড়ে গ্রেফতার করা যুবকদের মুক্তি দিতে বাধ্য হয় মনিপুর পুলিশ। কার্যত শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, মনিপুরকে আরও একবার অশান্ত করে মনিপুর ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...