Saturday, May 2, 2026

হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

হাসপাতালের ভিতরে বেসরকারি কর্মীর হাতে স্বাস্থ্যকর্মীর ধর্ষের ঘটনায় ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ (Panshkura police)। ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Panshkura Super Speciality Hospital)। যদিও অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় জাহির আব্বাস খান নামের অভিযুক্তকে।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এজেন্সির মাধ্যমে ওয়ার্ড গার্ল ও বিভিন্ন পরিষেবার কাজে অন্যান্য হাসপাতালের মতোই পিপিপি মডেলে নিয়োগ হয় কর্মী। একই এজেন্সি সেখানে ওয়ার্ড বয়-গার্ল ও ফেসিলিটির কর্মী নিয়োগ করে। এবার অভিযুক্ত বেসরকারি সংস্থার সেই ফেসিলিটি ম্যানেজারই (facility manager)। অভিযোগ, বেশ কিছু দিন আগেই নির্যাতিতা ওয়ার্ড গার্লকে (ward girl) তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই তরুণী রাজি না হওয়ায় কার্যত তার উপর প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে ওঠে অভিযুক্ত জাহির।

আরও পড়ুন: পুরীতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী! 

রবিবার রাতে ওষুধ দেওয়ার অছিলায় ডেকে পাঠায় ওই ম্যানেজার জাহির। রবিরার আউটডোর না থাকায় হাসপাতালে লোকসংখ্যা কম থাকে। কর্মীর সংখ্যাও কম থাকে। সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত দুষ্কৃতী। ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা। সোমবার অভিযোগ দায়েরের পরই ম্যানেজার জাহিরকে গ্রেফতার করে পাঁশকুড়া পুলিশ। ধৃতের বিরুদ্ধে ওই বেসরকারি সংস্থার কর্মীরা আরও একাধিক বেনিয়মের অভিযোগ এনেছেন।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...