Monday, May 25, 2026

নেতা পথভ্রষ্ট বলে একক লড়াই! বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের পোস্টে কাকে নিশানা

Date:

Share post:

“যে হাঁটতে পারে ভালোবেসে, তার কাছে কোনও দূরত্বই দূর নয়!”, “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক!” একের পর এক ইঙ্গিত পূর্ণ পোস্ট বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh)। তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। কাকে ইঙ্গিত করছেন তিনি? কোন নেতা পথভ্রষ্ট? কেন তিনি একা? উঠছে এইসব প্রশ্ন।

সোমবার পোস্টে শঙ্কর লিখেছিলেন, “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক!” মঙ্গলবার লিখেছেন, “যে হাঁটতে পারে ভালোবেসে, তার কাছে কোনও দূরত্বই দূর নয়!” বিধানসভায় বিজেপির মুখ‌্যসচেতকের এই পোস্ট নিয়ে গেরুয়া শিবিরের বাইরে শুধু নয় অন্দরেও তুমুল শোরগোল।

বেশ কয়েকবার বাম-ডান শিবির বদল করে শেষ পর্যন্ত বিজেপিতে এসে ঠেকেছেন শঙ্কর। বিধানসভায় বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) পিছন পিছন দেখা যায় তাঁকে। রাজনৈতিক মহলে, তিনি শুভেন্দু-অনুগামী বলেই পরিচিত। যেকোনও ঝামেলা, বিধানসভার সভা পণ্ড, যেকোনও বিষয়ে বিরোধীদল নেতার শাগরেদ শঙ্কর। এই পরিস্থিতিতে হঠাৎ করে “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট” এই কথার অর্থ কী? তুমুল জল্পনা তৈরি হয়েছে বিজেপির ঘরে-বাইরে। পাশাপাশি, ‘একক লড়াই’য়ের কথাও বলেছেন তিনি। তাহলে কি দলে থেকে সংগঠিত লড়াইয়ে আস্থা রাখতে পারছেন না শঙ্কর ঘোষ- উঠছে প্রশ্ন

আবার নতুন পোস্টে কার হাঁটার ইঙ্গিত নিয়েও জল্পনা চলছে। তবে এই নিয়ে চর্চা হতেই মঙ্গলবার বিজেপি বিধায়ক ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। তাঁর মতে, ‘‘সংবাদ মাধ‌্যমে চর্চার বিষয়বস্তু ব‌্যক্তিগত অনুভূতির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়াটা খুব দুর্ভাগ‌্যজনক। এটা অনভিপ্রেত।’’

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...