Saturday, May 2, 2026

অস্ত্রত্যাগে বাধ্য হল কি মাওবাদীরা! চিঠি ঘিরে জল্পনা

Date:

Share post:

অবশেষে অস্ত্রত্যাগ করতে বাধ্য হল কি মাওবাদীরা (Maoists)! সম্প্রতি মাও কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, তাঁরা অস্ত্রত্যাগ করে আত্মসমর্পণ (Surrender) করতে রাজি আছেন।  জানা গেছে, গত ৯ মাসে ২১০ জন মাও সদস্যের মৃত্যুতে শিকড় নড়ে গেছে মাওবাদীদের। সিপিআই (মাওবাদী)-এর তরফে এক বিবৃতি জারি করে প্রকাশ করা হয়েছে, মাওবাদীরা আপাতত একমাসের অস্থায়ী সংঘর্ষ বিরতি চাইছে। সরকারের সঙ্গে আলোচনা করে তাঁরা এক সমাধানের পথে এগোতে চাইছেন। এক্ষেত্রে যে চিঠি তাঁরা প্রকাশ করেছেন তার সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। প্রকাশ্যে এসেছে মাও নেতা অভয়ের নামও। মাওবাদীদের তরফে প্রকাশিত বিবৃতে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে চলা সরকারের মাওবাদীনিধন অভিযানে দুই পক্ষের বিশাল ক্ষতি হয়েছে। তাই জনসাধারণের স্বার্থে এবার দুই পক্ষের একসঙ্গে মিলে কাজ করা উচিত। তাই তাঁরা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Minister) বা তাঁর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে চান। তাঁরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন, সারাদেশে ছড়িয়ে থাকা তাঁদের মাও সহকর্মীদের সঙ্গে আলোচনার জন্য একমাস সময় চেয়েছেন। এই একমাসে তাঁদের উপর যাতে সরকার কোনও রকম হামলা না চালায় তারও আর্জি জানিয়েছেন। আরও পড়ুন: নির্লজ্জ মহম্মদ ইউসুফ, সূর্যকে কুরুচিকর আক্রমণ করেও ক্ষমা চাইলেন না

তবে ছত্তিশগড় সরকার (Chhattisgarh) এই বিবৃতির সত্যতা যাচাই করে দেখছে। উল্লেখ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মাওবাদমুক্ত অভিযান আরও বৃদ্ধি পেয়েছে। সরকারের এই অভিযানে নিহত হয়েছেন ২৮৭ জন, এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২১০ জনের, আত্মসমর্পণ করেন ৮৩৭ জন এছাড়াও গ্রেফতার হয়েছেন হাজারেরও বেশি মাওবাদী। এই পরিস্থিতি আরও এগোতে থাকলে বাকিদেরও রেহাই নেই এই ভেবেই শান্তির পথে হাঁটতে চাইছেন মাওবাদীরা।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...