Sunday, March 1, 2026

ফের বিজেপিশসিত ওড়িশায় আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! কাঠগড়ায় রেল পুলিশ

Date:

Share post:

ফের বিজেপিশসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক (Migrant Labour)। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের নির্মাণ গ্রামের বাসিন্দা আশরাফুল সানাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

কেরালায় (Kerala) কাজ করতে গিয়েছিলেন আশরাফুল। সেখানে কাজের সমস্যার কারণে ট্রেনে বাড়ি ফিরছিলেন। ভুলবশত ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন তিনি। প্রথমে একদল দুষ্কৃতীদের হাতে বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা পরিবারকে ফোনে জানান আক্রান্ত পরিযায়ী শ্রমিক। পরে রেল পুলিশের (Police) হাতেও আক্রান্ত হন স্বরূপ নগরের বাসিন্দা আশরাফুল। তারও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

পুলিশ আশরাফুলকে গোপন স্থানে আটকে রাখে বলে অভিযোগ। তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে মালদহ, মুর্শিদাবাদের কিছু পরিযয়ী শ্রমিক (Migrant Labour) সেখানে কাজ করছিল, তাঁরা ওই পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের লোকেরা সেখানে গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে আশরাফুলের খোঁজ করলে প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করলে তারা সেখানকার রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আশরাফুলের খোঁজ দেয়। পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে আসেন। দেখা যায় তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে। 

বুধবার ভোর রাতে আশরাফুলকে গাড়ি করে বাড়ি নিয়ে আসা হয়। তাঁকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে বাংলা ভাষায় কথা বলায় আক্রান্ত হতে হয়েছে। ভিন রাজ্যে তাকে নির্মমভাবে মারা হয়েছে। শুধু মাত্র বাঙালি পরিযয়ী শ্রমিক বলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে। আমরা সুবিচার চাই যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের শাস্তি চাই।

spot_img

Related articles

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...