Tuesday, May 12, 2026

বাংলার বকেয়ার দাবিতে নেই! প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে ত্রাণ পাঠানোর দাবিতে মোদিকে চিঠি দিল SFI

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। বিপুল বকেয়া। এই কোনও কিছুতেই হেলদোল নেই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের। তবে প্যালেস্টাইনে মানবতার সঙ্কট নিয়ে চিন্তিত তারা। সেখানেকার মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল SFI।

চিঠিতে বামেদের ছাত্র সংগঠন লিখেছে,
“প্যালেস্তাইনে যা হচ্ছে, তা মানবতার সঙ্কট। শুধু নির্বিচার বোমাবর্ষণ করে একটা সভ্যতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাই নয়, এখন খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে প্যালেস্তাইনে পৌঁছতে চাওয়া ফ্লোটিলাগুলোকেও বাজেয়াপ্ত করছে ইজরায়েল। প্যালেস্তাইনের শিশুরা যাতে অভুক্ত থেকে মারা যায়, তার ব্যবস্থা করছে জায়নবাদী নেতানিয়াহুর সরকার। ইতিমধ্যেই যার প্রতিবাদে পৃথিবী জুড়ে পথে নেমেছে কোটি কোটি মানুষ।”

এরপর ভারতের সঙ্গে প্যালেস্তাইনের (Palestine) সুসম্পর্কের কথা উল্লেখ করে এসএফআই লেখে, “ভারতের দীর্ঘ ঐতিহ্য আছে প্যালেস্তাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। এই সঙ্কটে ভারত সরকার এগিয়ে আসুক, খাদ্যসামগ্রী সহ অন্যান্য ত্রাণ পাঠাক প্যালেস্তাইনে।” এই দাবি জানিয়ে শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে এসএফআই। জানিয়েছে, এই উদ্যোগে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে মানুষের কাছে যাবে তাদের কয়েক লক্ষ কর্মী। বিরোধ ভুলে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে SFI।

রাজনৈতিক মহলের মতে প্যালেস্তানীয়দের দুঃখ ছুঁয়েছে এসএফআইকে। কিন্তু যখন বাংলার মানুষের হকের টাকা কেন্দ্র আটকে রাখে, লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বাংলার- সেই সময় বিরোধ ভুলে বাংলার মানুষের হয়ে মোদির কাছে কোনও আবেদন জানায় না সিপিএমের ছাত্র সংগঠন।

Related articles

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...