Monday, May 25, 2026

দিল্লি টেস্টে সুবিধা পাবেন স্পিনাররা! কেমন হবে কোটলার পিচ?

Date:

Share post:

আহমেদাবাদে সহজ জয়ের পর এবার শুভমান গিলদের (Shubaman Gill) মিশন দিল্লি(Delhi)। আগামী ১০ অক্টোবর থেকে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া (India)। অরুণ জেটলি স্টেডিয়ামে কেমন হবে পিচ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

টেস্টের দুই দিন আগেই অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর অনুসারে,  দিল্লি টেস্টে ব্যাটাররাই সুবিধা পাবেন। পিচে অল্প ঘাস রয়েছে তাও বিক্ষিপ্তভাবে। দিল্লির পিচ কালো মাটির হয়। ফলে ব্যাটাররাই সুবিধা পাবেন। তবে পরের দিকে পিচ যত শুকনো হবে ততই স্পিনারদের জন্য সহায়ক হবে।

আহমেদাবাদে পিচ থেকে সুবিধা পেয়েছিল বোলার এবং ব্যাটাররা। দিল্লির পিচ থেকেও একইভাবে স্পোর্টিং উইকটে হবে বলেই মনে করা হচ্ছে। তবে দিল্লির পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।  মাঠের বাউন্ডারিও ছোট করা হতে পারে  মনে করা হচ্ছে। ২০২৩ সালে  দিল্লিতে শেষবার টেস্ট ম্যাচ হয়েছিল। তিন দিনের মধ্যেও ম্যাচ শেষ হয়েছিল, ভারত সহজেই জিতেছিল। প্রথম ম্যাচে ইনিংসে ম্যাচ জিতেছিল ভারত। দিল্লিতে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য ভারতের।

আরও পড়ুন :আইএসএলে যুক্ত হচ্ছে নতুন দল, জটিলতার আবহে সুপার কাপেও ব্রাত্য মহমেডান!

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-২ করেছিল ভারত। এবার  ঘরের মাঠে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের।

Related articles

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...