Friday, May 22, 2026

আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুপুরে আলিপুরদুয়ারে রিভিউ বৈঠক

Date:

Share post:

রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ২:৩০ মিনিট নাগাদ তিনি হাসিমারা পৌঁছবেন বলে জানা গেছে। সেখান থেকে নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজ থেকে শুরু করে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতিতে কতটা কাজ এগিয়েছে রিভিউ বৈঠকে তার আপডেট নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃষ্টি বিপর্যস্ত পাহাড়ের দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে লক্ষ্মীপুজোর দিন উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা। দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনিক স্তরে একাধিক নির্দেশ দিয়েছিলেন। এক সপ্তাহে কতটা কাজ এগোলো তা জানতে আজই কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে দুপুর ১টা নাগাদ হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছবেন মমতা। এদিন নীলপাড়া রেঞ্জে মিটিং করার পর রাতে আলিপুরদুয়ারেই থাকবেন তিনি। সোমবার মিরিক যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...