Friday, May 22, 2026

ফলোয়ান বাঁচাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, সুদর্শনের চোটের আপডেট জানুন

Date:

Share post:

দিল্লি টেস্টে তৃতীয় দিনেই জয়ের গন্ধ।দিল্লি টেস্টে ভারতের(India) ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্জিজের(West Indies) প্রথম ইনিংস শেষ ২৪৮ রানে। ২৭০ রানে এগিয়ে ভারত। তবে সাই সুদর্শনের চোট নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।

ম্যাচের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভারে চোট পান সুদর্শন। রবীন্দ্র জাদেজা বল করছিলেন। জন ক্যাম্পবেল একটি জোরালো সুইপ মারেন। শটটি সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের বুকে লাগে। তাঁর বুকে হাত ছিল, তাই বলটি হাতে লাগে এবং তারপর কোনওভাবে বলটি ধরতে সক্ষম হন।

ফিজিও এসে প্রাথমিক শ্রুশ্রষা করেন।কিন্তু মাঠ ছাড়তে বাধ্য হন সাই। উদ্বেগ বৃদ্ধি করে তৃতীয় দিনের সকালেও ফিল্ডিং করতে নামেননি সাই।  বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদর্শনের চোট গুরুতর নয়,  তিনি এখন ভালো আছেন।

এদিকে ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে প্রথম থেকেই দাপট বজায় রাখে ভারত। রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা। প্রথমে সাই হোপ কুলদীপের বলে বোল্ড  হলেন। টেভিন ইমলাচও কুলদীপের বলে আউট হলেন। বাঁহাতি স্পিনার আউট করলেন জাস্টিন গ্রেভসকেও।

পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ। ফলোয়ান বাঁচাতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...