Tuesday, May 12, 2026

ব্যবহারই পরিচয়! টিকিট পরীক্ষকের সৌজন্যতার প্রশংসা নেটদুনিয়ায় 

Date:

Share post:

কিছুদিন আগেই বৈধ টিকিট না কেটে ট্রেনে ওঠার জন্য এক যাত্রীদের সঙ্গে টিকিট পরীক্ষকের বাগ্‌বিতণ্ডার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এবার হল ঠিক উল্টো! ইতিমধ্যেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে সাধারণ কামরায় উঠে এক তরুণ টিকিট পরীক্ষক এক বৃদ্ধার কাছে টিকিট চাইলেন| টিকিট এর বদলে তিনি যা করলেন তা দেখে হতবাক টিকিট পরীক্ষক। ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ!

ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্লিপার কোচে এক বয়স্ক মহিলা এবং এক জন টিটিই কথা বলছে। বৃদ্ধার সামনে বসে টিকিট পরীক্ষক টিকিট দেখতে চান। বৃদ্ধা নিজের হাতব্যাগ খুলে কিছুক্ষন খুঁজে টিকিটের পরিবর্তে টিটিইর হাতে তাঁর আধার কার্ডটি তুলে দিলেন। টিকিট পরীক্ষক আধার কার্ডটি নিয়ে ফের টিকিট দেখতে চান। এরপর শান্ত তবে দৃপ্ত কণ্ঠে বৃদ্ধা জানান এটি ছাড়া তাঁর কিছুই নেই।

তবে এই ক্ষেত্রে কড়া প্রতিক্রিয়া দেখানোর বদলে টিকিট পরীক্ষক হাসিমুখে বৃদ্ধার আধার কার্ডটি দেখে বৃদ্ধাকে কয়েকটি প্রশ্ন করেন। এই অবস্থায় কিছুটা ভয় পেয়েই বৃদ্ধা সেই প্রশ্নের জবাব দেন। টিটিই বৃদ্ধার পরিচয়পত্রটি ফেরত দিয়ে তাঁকে আসনে বসার কথা বলে চলে যান। এরপরেই টিকিট পরীক্ষকের ধৈর্য, সহানুভূতি ও ব্যবহার নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন – ১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...