Monday, June 22, 2026

হাসপাতাল থেকে হস্টেলে দুর্গাপুরের নির্যাতিতা, সঙ্গে থাকলেন মা

Date:

Share post:

শুক্রবার চিকিৎসকদের পর্যালোচনার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে। তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর কলেজের হস্টেলে। সঙ্গে যান তাঁর মা। অন্যদিকে গ্রেফতার পাঁচ অভিযুক্ত ও নির্যাতিতার (rape victim) সহপাঠীকে জিজ্ঞাসাবাদের পরে নতুন করে পরাণগঞ্জের জঙ্গল থেকে নতুন করে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic team)।

গত সপ্তাহের শুক্রবার রাতে দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া গণধর্ষিতা হন বলে অভিযোগ। শনিবার পুলিশে অভিযোগ দায়েরের পরই নির্যাতিতা তরুণীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলিকে। এরপর বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চালানোর পরে জঙ্গলের (place of occurrence) আরও ৫০ মিটার বেশি ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার ফের সেখানে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করা হয় বেশ কিছু এলাকার মাটি। বুধবার ওয়াসেফের গ্রেফতারির পরে নির্যাতিতার বাবাও তাকে অভিযুক্ত বলে দাবি করেন।

আরও পড়ুন: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ঘটনাস্থল থেকে মিলল কন্ডোম! ধৃত সহপাঠীর বয়ানে বাড়ছে ধোঁয়াশা 

অন্যদিকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার হাসপাতালের তরফে বিবৃতি জারি করে ছুটি দেয় নির্যাতিতাকে। জানানো হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে নির্যাতিতার শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে তাকে ছুটি দেওয়া হয়। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উপর নজর রাখা হবে হস্টেলেও। হস্টেলে তাঁর মাকেও নির্যাতিতার সঙ্গে রাখা হয়েছে।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...