Sunday, June 21, 2026

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

Date:

Share post:

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে ‘তৃণমূল নেতা’র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), তা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতারা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল মাইনোরিটি কমিটির প্রেসিডেন্ট বলেন, মাস্টার শাকিল বা তাঁর ছেলে অভিযুক্ত তাহসিনের (Tahsin Ahmed) সঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC ) বর্তমানে কোনও যোগাযোগ নেই। শাকিল আহমেদ (Shakil Ahmed)আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সংখ্যালঘু শাখার সহ সভাপতি থাকলেও এখন তিনি ওই পদে নেই। তাই তিনি বা তাঁর ছেলে কোথায় কী করছেন তার দায় দলের উপর বর্তায় না। পাশাপাশি জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে যাঁরা প্রতারিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজেদের অভিযোগ জানাতে পারেন।

রাজ্যের বিরোধী দলনেতা সম্প্রতি পশ্চিমবঙ্গের আসানসোলে কয়েকশো কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শাকিল আহমেদ ও তাঁর ছেলে তাহসিনের দিকে আঙ্গুল তুলেন। অভিযুক্তের বাবাকে তৃণমূল নেতা বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এবার শুভেন্দুর মিথ্যাচার ফাঁস করে দিল ঘাসফুল শিবির। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বলেন, “অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই। আমরাও দাবি করছি এই ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার।”

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...