Tuesday, June 9, 2026

জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন তাঁর মেয়ে ও জামাইয়ের পোস্টিং নিয়েও। নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অভিষেক। এদিন সরাসরি তোপ দেগে অভিষেক বলেন, জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন। আর তা হল দেশকে ধ্বংস করা। যেই বিষয়টি তিনি তাঁর রাজনৈতিক ‘প্রভু’-দের কাছে উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি জ্ঞানেশ কুমারের মেয়ে আইএএস মেধা রূপম এবং জামাই আইএএস মণীশ বনশলের পোস্টিং প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তৃণমূলের সেনাপতি। বলেন, এসআইআর হওয়ার চারদিন পরে ২৮ জুন মেধা রূপমকে নয়ডার জেলাশাসক (ডিএম) পোস্টে পাঠানো হয়। অন্যদিকে, ২৫ জুন এসআইআর নোটিফিকেশন জারির এক দিন পরে মণীশ বনশলকে সাহরংপুরের জেলাশাসক করা হয়। তা কি এই বিষয়টি একেবারেই কাকতালীয়?

আরও পড়ুন – খেলছেন ‘ক্রোড়পতি’ এদিকে বোনাস দেওয়ার বেলায় কিপ্টে বিগ বি?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...