Saturday, June 13, 2026

পোস্তার মঞ্চে দেবীমুখ এঁকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে ফের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসেই টেবিলে রাখা নোটপ্যাড, পেন্সিল ও হাইলাইটার হাতে তুলে নেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই নোটপ্যাডে আঁকলেন দেবীর মুখ।

বক্তব্য শুরুর আগেই তাঁর সেই সৃষ্টিশীল মুহূর্তে মুগ্ধ হলেন উপস্থিত অতিথিরা। মুখ্যমন্ত্রী মঞ্চ ছেড়ে চলে যেতেই নোটপ্যাডটি সংগ্রহের জন্য বিধায়কদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ। শেষ পর্যন্ত চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় নোটপ্যাডটি নিজের কাছে রাখেন।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রে সবাই সমান। কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। সংবিধান সবার সমান অধিকার দেয়। আমরা বিভেদের রাজনীতি করি না, মানবিকতাই আমাদের বড় ধর্ম।”

তিনি আরও বলেন, “জগদ্ধাত্রী পুজোর মধ্যেই ছটপুজো শেষ হল। পুলিশ ও পুরসভা দু’জনেই দারুণ কাজ করেছে। আজ পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলাম। পাশাপাশি কৃষ্ণনগর, চন্দননগর, চুঁচুড়া ও ভদ্রেশ্বরের পুজোরও উদ্বোধন করেছি মঞ্চ থেকেই। মা সর্বত্র পূজিতা হোন, উৎসব আমাদের ঐক্যবদ্ধ করে, তাতেই আমরা ভাল থাকি।”

আরও পড়ুন – ব্যয় ১২০ কোটি! চন্দননগরে বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ, বিদায় নিল ওভারহেড তার

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...