Monday, April 13, 2026

নির্বাচনের আগে SIR নিয়ে তৎপরতা কেন, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বিজেপি সরকারের এনআরসির চক্রান্ত আতঙ্ক তৈরি করেছে জনমানসে। এবার তড়িঘড়ি এস আই আর কেন এ প্রশ্ন তুলে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের (Sabyasachi Chatterjee)দাবি এসআইআরের সময়সীমা বাড়াতে হবে। তিনি মামলা করার অনুমতি চাইলে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Paul)জানান, অনুমতির কোন প্রয়োজন নেই। মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গেছে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং আগামী সপ্তাহে শুনানি সম্ভাবনা রয়েছে।

বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন। গত সোমবার এসআইআর ঘোষণা হতেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি আবার কিছুটা আতঙ্ক কাজ করছে। ইতিমধ্যেই দুজনের আত্মহত্যার খবর মিলেছে। ২০০২ সালের ভোটার লিস্টের নাম আছে কিনা তা জানতে সাধারণ মানুষ কমিশনের ওয়েবসাইটে ভিড় জমাচ্ছেন। তৃণমূলের (TMC) দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে নির্বাচন কমিশনকে (Election Commission) ব্যবহার করে এসআইআর কার্যকরী করতে চাইছে ভারতীয় জনতা পার্টি (BJP)। জানা গিয়েছে, মামলাকারী স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) সময়সীমা বাড়ানোর আবেদনের পাশাপাশি এর প্রয়োজনীয়তা এবং গোটা প্রক্রিয়া আদালতের তত্ত্বাবধানে করার আবেদন করেছেন।একইসঙ্গে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জিও জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...