Monday, April 20, 2026

শুরুতে বাধা বৃষ্টি, বিশ্বকাপ ফাইনালে বিনোদনের মহাধামাকা, মাঠে নক্ষত্র সমাবেশ

Date:

Share post:

মহিলা বিশ্বকাপের (ICCWomen World Cup 2025 Final) জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করে বর্ণময় সমাপ্তি অনুষ্ঠান। রবিবার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে থাকছে বড় চমক। তবে মেগা ফাইনালের শুরুতেই বাধা হল বৃষ্টি(Rain)। মুম্বইয়ে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস হল না, এমনকি ম্যাচও ৩০ মিনিট পরে শুরু করার ঘোষণা করলেন রেফারি।

২২ গজের বাইরেও দর্শকদের জন্য থাকছে ভরপুর বিনোদন। দুই ইনিংসের বিরতির মাঝেই যাওয়ার পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই শুরু হবে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। পারফর্ম করবেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। ৬০ জন নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাবেন সুনিধি। সঙ্গেই চলবে আতশবাজি এবং লেজার শো প্রদর্শনী। থাকবে ড্রোন শো। এই লেজার শো প্রদর্শিত হবে অন্তত ৩৫০ জনের মাধ্যমে।

বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে সুনিধি জানিয়েছেন, ‘‘মহিলাদের বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ অত্যন্ত সম্মানের। বিশেষ এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। ভারত ফাইনাল খেলবে। গ্যালারি ভর্তি থাকবে। আমি নিশ্চিত দুর্দান্ত পরিবেশ থাকবে স্টেডিয়ামে। আশা করি দিনটা আমরা দীর্ঘ দিন মনে রাখতে পারব।’’

ভিআইপি বক্সে থাকবেনসচিন তেণ্ডুলকর, রোহিত শর্মা থেকে ঝুলন গোস্বামী । আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকেও।

Related articles

IPL: জয় পেলেও অঙ্ক কঠিন, জানুন নাইটদের প্লে অফের সমীকরণ?

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে কেকেআর(KKR)।...

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে...

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে...