Monday, May 11, 2026

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

Date:

Share post:

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ হয়ে যায় সিকিমের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ ১০ নম্বর জাতীয় সড়ক। সকাল থেকে শুরু হয় ধস সরানোর কাজ, তবে যান চলাচল আংশিকভাবে ব্যাহত থাকে দীর্ঘক্ষণ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত বিপজ্জনক এলাকাগুলিতে সতর্কতা বজায় থাকবে।

এদিকে, টানা খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ের ম্যালে কয়েক দিন বন্ধ ছিল সরস মেলা। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর স্থগিত ছিল মেলার সমস্ত অনুষ্ঠান। তবে ২ নভেম্বর, রবিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হতেই ফের জমে ওঠে মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও ভিড় দেখা যায়। কেনাকাটায় ব্যস্ত মানুষজন, চায়ের কাপে গল্প আর পাহাড়ি হাওয়া — ফের প্রাণ ফিরে পায় দার্জিলিংয়ের ম্যালে। মেলা ফের চালু হওয়ায় হাসি ফুটেছে দোকানদারদের মুখেও।

পাহাড়ের একদিকে যখন বৃষ্টি ও ধসের ভয়, ঠিক তখনই হিমালয়ের কোলে সিকিমে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। শনিবার রাত থেকেই পূর্ব সিকিমের নাথু লা ও ছাঙ্গু (চোমগো) হ্রদ এলাকায় শুরু হয়েছে প্রবল তুষারপাত। সকালে ঘুম ভেঙে স্থানীয়রা দেখেছেন রূপকথার মতো দৃশ্য — চারপাশ জুড়ে সাদা বরফের চাদর। পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে, বহু মানুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বরফ উপভোগ করতে। উত্তর সিকিমের লাচুংয়েও নেমেছে হালকা বরফ। ফলে সিকিমে কার্যত শীতের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, তুষারপাতের কারণে সীমান্তবর্তী এলাকায় যান চলাচল কিছুটা সীমিত রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

আরও পড়ুন – শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...