Saturday, March 14, 2026

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

Date:

Share post:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রীসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এই উদযাপন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অধ্যাপিকা লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। ঝাড়গ্রামের সুখনিবাসা ও খাগড়াসোল মৌজায় রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের হাতে থাকা ১৪৯ দশমিক ৬৪ একর জমি ফ্রি হোল্ড ভিত্তিতে মেসার্স ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেডের হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এস আই আর) কর্মসূচি। সেই কারণে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার একাধিক সদস্যকে নিজ নিজ জেলায় উপস্থিত থেকে তদারকির নির্দেশ দিয়েছেন। ফলে এদিনের বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী অনুপস্থিত ছিলেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন – বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...