Thursday, June 25, 2026

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

Date:

Share post:

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে ভারতীয় দলকে তাতিয়ে ছিলেন? তার একটি ভিডিও সামনে এসেছে, এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ।

ফাইনাল ম্যাচ শুরুর আদে অমল তাঁর ছাত্রীদের  বলেছিলেন, “আগামী সাত ঘণ্টার জন্য চারদিকের সমস্ত বাইরের দুনিয়া  থেকে নিজেদের বিচ্ছিন্ন করে দাও। শুধু নিজেদের খেলার দিকে ফোকাস করো। ব্যস।”

অমলের এই ভাইরাল হতেই হেডকোচের এই কথার সঙ্গে শাহরুখের কবীর খান চরিত্রের সংলাপের মিল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। চক দে ইন্ডিয়া ছবিতে  শাহরুখ অভিনীত কবীর খান চরিত্রটি তাঁর দলের মহিলা হকি টিমের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের কাছে সত্তর মিনিট আছে।”

শাহরুখের থেকেই কি অনুপ্রেরণা নিয়েছিলেন অমল?  একটি সাক্ষাৎকার ভারতীয়  মহিলা দলের কোচ বলেন, “আমি নাটক পছন্দ করি না। সত্যি বলতে, যা বলেছিলাম, মন থেকে বলেছিলাম। যদিও পরে ফোনে শাহরুখের সংলাপ শুনেছি। কিন্তু বলার সময় সব মন থেকে বলেছিলাম।”

শাহরুখের কবীর খানের  সঙ্গে তাঁর তুলনা নিয়ে ভাবছেন না অমল। বিশ্বকাপ জয়ী কোচের সাফ কথা, “দেখুন তুলনা করলে তো কিছু করার নেই। তুলনা হতেই পারে। কিন্তু আমি আগে থেকেই জানতাম, কী বলব। ৫০ ওভারের ম্যাচ সাত ঘণ্টা ধরে চলে। তাই সাত ঘণ্টার কথা বলেছিলাম। খেলা শুরুর আগে সব ক্রিকেটারদের তাতানো আমার কাজ থাকে।  পরে দেখলাম আমার বক্তব্য  ভাইরাল হয়ে গিয়েছে।”

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...