Wednesday, May 6, 2026

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

Date:

Share post:

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House) থেকে জানালেন, বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। সমস্ত কিছু ঠিক থাকলে ভারতের উপর থেকে শুল্ক (Tariff) প্রত্যাহার করা হবে।

ট্রাম্পের কথায়, রাশিয়ার থেকে তেল আমদানির কারণে বর্তমানে ভারতের ওপর শুল্ক অনেকটাই বেশি। তবে এখন ভারত রাশিয়া থেকে তেল আমদানি অনেকটাই কমিয়েছে। খুব শীঘ্রই আমরা শুল্কহার কমানোর দিকে এগোবো।

মার্কিন প্রেসিডেন্টের (America President) মন্তব্য থেকে ইঙ্গিত মিলেছে যে, ওয়াশিংটন ও নয়া দিল্লির মধ্যে স্থগিত থাকা বাণিজ্য আলোচনায় নয়া গতি মিলবে। ট্রাম্প বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।
আরও খবরবুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

এদিকে ট্রাম্পের শুল্ক কমানোর ইঙ্গিতের মাঝে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের (Share Market) সূচক, সেনসেক্স এবং নিফটি ৫০ সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্ব বাজারের প্রাথমিক লেনদেনের জন্য আশাবাদী বিনিয়োগকারীরা। আজ যে স্টকগুলিতে নজর রাখতে হবে- ভোডাফোন আইডিয়া, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফাইন্যান্স, ভারত ইলেকট্রনিক্স, টাকা মোটরস, হুডকো।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...