Thursday, June 4, 2026

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয় (Mamata Banerjee to get honourary dlit from Yokohama National University, Japan)। আজ (১২ নভেম্বর ২০২৫) ধনধান্য স্টেডিয়ামে মমতাকে সম্মানিত করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta), সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যোগ হলো বিদেশী বিশ্ববিদ্যালয়ের নাম।

২০১৮-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি’লিট পান মুখ্যমন্ত্রী। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁকে সেই সম্মান দেন। ২০২৩-এ সাম্মানিক ডি’লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)মুখ্যমন্ত্রীকে সম্মানিত করেন। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ -র (KIIT) তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়।তৃণমূলের মতে, বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন মডেল ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। নারী ক্ষমতায়ন, সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের নীতিই মমতা বন্দ্যোপাধ্যায় কে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।দীর্ঘ ১৫০ বছরের শিক্ষাদানের ঐতিহ্য রয়েছে ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির। সেই বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি লিট প্রদান নিঃসন্দেহে রাজ্যের মুকুটে গর্বের পালক।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...