Monday, June 22, 2026

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক স্কুটারে কৈখালির দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে, কৈখালি থেকে এয়ারপোর্টমুখী লেনে চাকা স্কিড করে উল্টে যায় ইলেকট্রিক স্কুটারটি। তিনজনই ছিটকে পড়েন স্কুটার থেকে। দুর্ভাগ্যবশত সন্তানকে বাঁচাতে পারলেও, ট্রাকের চাকার নীচে পিষে গেলেন মহিলা যাত্রী।

ঘটনার সময় পাশ থেকে দ্রুতগতিতে ১০ চাকার ট্রাক আসছিল। বিপদ বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়েই সন্তানকে উদ্ধার করেন পূজা। কোলের সন্তানকে ফুটপাথের দিকে ছুড়ে দিলেও নিজেকে আর রক্ষা করতে পারেননি। ট্রাকটি ব্রেক কষলেও, গতি অনেকটাই বেশি থাকায় সঠিক সময়ে দাঁড়াতে পারেনি। এর ফলে মহিলার মাথা পিষে যায় ট্রাকের চাকার নীচে। ঘটনার পরেই স্থানীয়রা কোনওমতে ওই মহিলা ও তাঁর স্বামী-সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরজি কর হাসপাতালে (RG Kar Medical college and hospital) নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও সন্তানের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে দুর্ঘটনার পরই বাগুইআটি থানার পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ।

 

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...