Sunday, May 31, 2026

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

Date:

Share post:

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহর জুড়ে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায়কে তালতলা থানার ওসি করা হয়েছে। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়কেও উন্নীত করে সেই থানারই ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাসকে পাঠানো হয়েছে ট্যাংরা থানার নতুন ওসি হিসেবে। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে করা হয়েছে উত্তর বন্দর থানার ওসি। অন্যদিকে ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার দায়িত্ব নেবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি হিসেবে।

তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাসকে পাঠানো হয়েছে পর্ণশ্রী থানায় অতিরিক্ত ওসি হিসেবে। বাঁশদ্রোণী থানার নতুন অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্তকুমার ঘোষ দায়িত্ব নেবেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি হিসেবে। সাগর মুখোপাধ্যায় যোগ দেবেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি পদে।

মৃন্ময় মজুমদার হলেন উল্টোডাঙা থানার নতুন অতিরিক্ত ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি পদে নিয়োগ পেয়েছেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধরকে পাঠানো হয়েছে মানিকতলা থানায়। পাশাপাশি পার্থপ্রতিম চক্রবর্তীকে প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ব্যাপক পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন থানার প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে পুলিশমহল।

আরও পড়ুন – টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...