Saturday, May 30, 2026

বিচারের নাম প্রহসন, হাসিনার সাজা নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা

Date:

Share post:

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে। মুজিব কন্যার হয়ে এবার কলম  ধরলেন বাংলাদেশের নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। হাসিনার সাজা  ঘোষণা হতেই সমাজ মাধ্যমে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন তসলিমা।

তসলিমা (Taslima Nasrin) লিখেছেন, হাসিনার যে কর্মকাণ্ডকে ইউনুস এবং তার জিহাদি বাহিনী অন্যায় বলে ঘোষণা করেছে, সেই একই কাজ  ইউনুস এবং তার জিহাদি বাহিনী যখন করছে, তখন সেই কাজকে তারা ন্যায় বলে ঘোষণা করছে।’

এখানেই থেমে না থেকে তসলিমা আরও লেখেন,  ‘কেউ নাশকতামূলক কাজ করলে তাকে গুলি করা নির্দেশ দিয়েছে বর্তমান সরকার। হাসিনা যদি একই নির্দেশ দিয়ে থাকেন, গত বছরের জুলাই মাসে তাহলে তিনি অপরাধী হবেন কেন? জুলাইয়ের যে সন্ত্রাসীরা নাশকতামূলক কাজ করেছে, মেট্রোয় আগুন দিয়েছে, স্নাইপার দিয়ে মানুষ মেরেছে, পুলিশ জবাই করেছে, তাদের বিচার কেন হবে না? বিচারের নামে প্রহসন কবে বন্ধ করবে বাংলাদেশ?’

সোমবার হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার একাধিক অপরাধের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...