Saturday, May 23, 2026

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

Date:

Share post:

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনে অন্যতম অভিযুক্ত তিনি। গত বছর আমেরিকায় গ্রেফতার হন। তারপর থেকেই তাঁর প্রত্যর্পণের চেষ্টা করতে থাকে ভারত। অভিযোগ বিদেশে বসেই সিদ্দিকিকে খুনের নির্দেশ দিয়েছিলেন তিনি। অনেকে মনে করেন বিষ্ণোইয়ের গ্যাংয়ের সব কাজ আসলে আনমোলই পরিচালনা করেন। অনেকদিন ধরেই জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন আনমোল বিষ্ণোই।

সিধু খুনে নাম জড়াতেই জাল পাসপোর্ট ব্যবহার করে আমেরিকায় যায় আনমোল। ক্যালিফোর্নিয়ার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্‌স এনফোর্সমেন্ট গত নভেম্বরে তাঁকে গ্রেফতার করে। এতদিন মার্কিন জেলেই ছিলেন তিনি। বুধবার প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়। তাঁদের মধ্যে ছিলেন আনমোল। তাঁর নির্দেশেই সলমনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

 

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...