Saturday, May 23, 2026

প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary education)। এদিন দুপুর তিনটের পর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে পারছেন চাকরিপ্রার্থীরা। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এরপরেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, কোন কোন বিষয়ে কত শিক্ষক নিয়োগ হবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ কর্তৃপক্ষ। মোট ১৩, হাজার ৪২১টি শূন্য পদের জন্য বিস্তারিত তালিকা প্রকাশ করেছে পর্ষদ। পার্শ্ব শিক্ষকদের জন্য শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এই বছরই প্রায় ৫০ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে রাজ্য জুড়ে।

জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়াও শুরু হয়ে গেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul)আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্য পদ রয়েছে। সেইগুলি পূরণ করার জন্যই শুরু হচ্ছে নিয়োগ। স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করতে এই পদক্ষেপ। ইতিমধ্যেই আপার প্রাইমারি স্তরের নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার একটি স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে আশাবাদী শিক্ষা দফতর (Education Board)।

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...