Tuesday, March 24, 2026

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

Date:

Share post:

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান JDU প্রধান। সূত্রের খবর, ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথ নিতে চলেছেন নীতীশ। তাঁর সঙ্গে ২২জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

এবার বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে BJP-র ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের জেডিইউ জিতেছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে বিজেপি-র কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা চলছিল। কিন্তু বিহারের হাওয়া বুঝে ভোটের আগে থেকেই নীতীশকে (Nitish Kumar) জোটের নেতা হিসেবে প্রচার করে এনডিএ। কিন্তু ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়ায়। বার্ধক্যজনিত কারণে নীতীশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

যদিও বিহারের নির্বাচনের প্রচারের সময় নীতীশ জমানায় বিহারের উন্নতির খতিয়ান তুলে ধরে এনিডিএ। তবে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়নি। প্রশ্ন ছিল, তা হলে কি নীতীশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এনডিএ? ভোটে জেতার পরেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জেডিইউ প্রথম থেকেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেই প্রচার করেছে।
আরও খবরভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

বৃহস্পতিবার দশমবার বিহারের (Bihar Assembly) মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলেই রাখছে গেরুয়া শিবির। নীতীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হাও। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজেপি, জেডিইউ ছাড়াও ১৯টি আসন জিতেছে চিরাগের দল। মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ পাসোয়ান। তিনি জানিয়েছেন, তাঁর দল LJP (রামবিলাস) সরকারে থাকবে।

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...