Saturday, May 23, 2026

জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবার যোদ্ধারা প্রস্তুত! JEE-তে সফল প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রীর চলছে কাউন্সেলিং। ANM, GNM সহ বিভিন্ন নার্সিং ও প্যারামেডিকেল কোর্সে ভর্তি হয়ে তারা বাংলার স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য তৈরী হচ্ছেন। ভবিষ্যতের নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের এই মর্মে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।

বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন মমতা (Mamata Banarjee)। সেখানেই তিনি নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী লিখেছেন, ”এবার লাখখানেক তরুণ-তরুণী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর বিভিন্ন পরীক্ষায় সদ্য সফলভাবে পাস করে এই মুহূর্তে কাউন্সেলিং-এর মধ্য দিয়ে যাচ্ছেন, নার্সিং ও প্যারামেডিকেল শিক্ষার নানা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য।

এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী আরও  লিখেছেন, “আমি এই প্রায় এক লক্ষ সফল তরুণ-তরুণীকে ও তাদের শিক্ষক-শিক্ষিকা তথা অভিভাবক-অভিভাবিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ANM, GNM ইত্যাদি পেশায় এই সফল পরীক্ষার্থীরা যুক্ত হবেন বাংলার স্বাস্থ্য ক্ষেত্রকে আরও দক্ষ ও কুশলী করার উদ্দেশ্যে। পেশাগত শিক্ষা, লক্ষ চাকরি এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এই ভাবেই পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে।”

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...