Saturday, May 23, 2026

স্বাস্থ্যসেবার গুণগত মানে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ অর্জন ডিসান হসপিটালের 

Date:

Share post:

রোগীর যত্নে বিশ্বসেরা কলকাতার ডিসান হসপিটাল (Desun Hospital)। রোগী ভর্তি হওয়া থেকে তার ডিসচার্জ পর্যন্ত যেভাবে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে যত্ন নেওয়া হয়, পরিচর্যা করা হয় তা নিঃসন্দেহে পূর্ব ভারতের আধুনিক চিকিৎসার যে কটি কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম। আর ঠিক সেই কারণেই এবার ডিসান হসপিটালের (Disun Hospital) মুকুটে জুড়ে গেল নতুন পালক।স্বাস্থ্যসেবার গুণগত মান এবং রোগীর সুরক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ স্বীকৃতি হিসেবে এই প্রতিষ্ঠান পেল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন (Joint Commission International Accreditation)। ফের প্রমাণিত হল, চিকিৎসা জগতে সেরা সুস্বাস্থ্যের ঠিকানা মানেই কলকাতার ডিসান হসপিটাল।

বিশ্বব্যাপী এলিট শ্রেণির হাসপাতালে যে উন্নত পরিষেবা প্রদান করা হয়, রোগীকে সেই একই পরিষেবা প্রদান করে ডিসান হসপিটাল। সিইও এবং গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন, “JCI অ্যাক্রিডিটেশন অর্জন মানে শুধু এক নতুন মাইলফলক ছোঁয়া নয়, বরং পূর্ব ভারতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বৈধতার প্রমাণ।ডিসানে ভর্তি থেকে শুরু করে রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং আরোগ্যের জন্য প্রতিটি পদক্ষেপ আমরা আন্তর্জাতিক প্রোটোকল মেনে করে থাকি। ফলে রোগী ও তাঁর পরিবার সম্পূর্ণ ভাবে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পেরেছেন।” ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এ বিষয়ে বলেন,“JCI স্বীকৃতি ডিসান-এর নিরন্তর উন্নয়নের ধারার গতিকে আরও বাড়াবে। রোগীকে সামগ্রিক ভাবে উন্নত পরিষেবা প্রদানই ডিসানের একমাত্র লক্ষ্য।”

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...