Saturday, May 23, 2026

রাজধানীতে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও ৪

Date:

Share post:

দিল্লিতে লালকেল্লার (Red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে যখন দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান তখন সবচেয়ে বেশি নজর জম্মু-কাশ্মীরের দিকেই রয়েছে। সেখান থেকেই দিল্লির সন্ত্রাসের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও ৪ জনকে গ্রেফতার করল NIA। অতএব ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। পাটিয়ালা হাউস আদালতের জজের নির্দেশ অনুসারে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে চার অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছিল।

অভিযুক্তের তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ডঃ মুজাম্মিল শাকিল গণাই, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের ডঃ আদিল আহমেদ, উত্তর প্রদেশের লখনউয়ের ডঃ শাহীন সঈদ এবং জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের মুফতি ইরফান আহমেদ ওয়াগে। জানা গিয়েছে, এরা সকলেই ওই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে, NIA আরও দুই অভিযুক্ত আমির রশিদ আলী এবং জসির বিলাল ওয়ানিকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের দায়িত্ব জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়।

 

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...