Saturday, May 23, 2026

স্মৃতির বিয়ে উপলক্ষ্যে একত্রিত টিম ইন্ডিয়া, শুরু প্রি-ওয়েডিং সেলিব্রেশন

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana )। সংগীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা। স্মৃতির বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজিত স্মৃতির (Smriti Mandhana )সতীর্থরা।

বিশ্বকাপের পর আবার একত্রিত ভারতীয় দলের সদস্যরা। তবে কোনও ক্রিকেট ম্যাচের জন্য নয়, স্মৃতির বিয়ে উপলক্ষ্যে। স্মৃতিকে নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন  তাঁর সতীর্থরা।অন্যদিকে, হবু কনে স্মৃতিকে নিয়ে রিল বানিয়েছেন জেমাইমা রডরিগেজরা। সেখানে সতীর্থদের স্মৃতি বলছেন, ‘সুট সিলওয়ালে’।বিয়ের সমস্ত অনুষ্ঠান মহারাষ্ট্রের সাংলিতে হবে। যেখানে স্মৃতি বড় হয়েছে।  ইতিমধ্যেই বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছে। স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কুর্তা-পাজামায় সেজে হবু বর পলাশ ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তাঁকে ঘিরে ঢোল বাজানো, আত্মীয়দের ভিড়, ফুলের সাজ-সবমিলিয়ে ‘বিবাহ উৎসবে’ মেতেছে ইন্দোর। বিয়ের প্রস্তুতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চারিদিকে আলোয় সেজে উঠেছে। আলোর পাশাপাশি রাস্তা ফুলের মালা দিয়েও সাজানো হয়েছে।

অন্যদিকে পলাশ ইন্দোরের বাসিন্দা। দুই জায়গাতেই হোটেলে প্রচুর অতিথি সমাগম হয়েছে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে বর এবং কনে দু’জনের বাড়িই সাজিয়ে তোলা হচ্ছে।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...