Tuesday, May 26, 2026

টি২০ বিশ্বকাপে সহজ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে করমর্দন করবে টিম ইন্ডিয়া?

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ। ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে খেলবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি হবে শ্রীলঙ্কায় হবে মেগা ম্যাচ। পাশাপাশি  ভারতের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, নাবিবিয়া এবং আমেরিকা।

ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে, ১২ ফেব্রুয়ারি তাদের পরের ম্যাচ নাবিবিয়ার বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে ডাচদের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি। চারটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার আটে উঠবে।

ভারত-পাকিস্তান ফের একই গ্রুপে। হাইব্রিড মডেল অনুসরণ করায় ভারতে খেলতে আসবে না পাক দল। কিন্ত শ্রীলঙ্কায় খেলা হলেও পাকিস্তানের সঙ্গে কি করমর্দন করবেন সূর্যকুমাররা কারণ এশিয়া কাপের স্মৃতি এখনও টাটকা। ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়নি।

এশিয়া কাপের পর আবার টি২০ বিশ্বকাপে(T20 World Cup) দুই দল মুখোমুখি হবে টি২০ বিশ্বকাপে। উত্তেজনা-উন্মাদনার সঙ্গে থাকছে কৌতূহলও। এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, “আমি জ্যোতিষী নই, আগামী দিনে পরিস্থিতি কেমন থাকে তার উপর সব কিছু নির্ভর করবে। পরিস্থিতি আজ ভালো নয়, কাল কী হবে, কেউ বলতে পারবে না।”

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...