Wednesday, June 3, 2026

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

Share post:

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dhramendra)। এবার আর মিরাকেল ঘটল না। নানা গুজবের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে বলিউডের হি ম্যান। পঞ্চভূতে বিলীন বীরু। চোখের জলে বিদায় জানালেন জয় (অমিতাভ বচ্চন)। মৃত্যুর পরেও জিইয়ে থাকল সেই অহেতুক নাটক! হাজার হাজার ভক্তকে অন্ধকারে রেখেই দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বাংলার মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
আরও খবরএকাধিকবার মৃত্যুর গুজব, অবশেষে সব শেষ! চূড়ান্ত নাটকীয়তায় প্রকাশ্যে ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ 

ধর্মেন্দ্রর (Dhramendra) মৃত্যুতে শোকপ্রকাশ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রের একজন সত্যিকারের আইকন তিনি। তাঁর অতুলনীয় ও অনন্যসাধারণ প্রতিভা এবং অভাবনীয় অভিনয় মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

Related articles

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...